শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা

পাইকগাছায় অপারেশন ডেভিলহান্টে নাশকতা মামলার আসামি আটক-১

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় অপারেশন ডেভিলহান্টে নাশকতা মামলার এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম ইউনুস মোড়ল (৫১)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাঠি গ্রামের মোঃ কলিমুদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়লকে কপিলমুনি কলেজ মোড় সংলগ্ন আল-আমীন ডেকোরেটরের সামনে থেকে আটক করেন।
আটক ইউনুস মোড়ল থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি নাশকতা সংক্রান্ত মামলা নং-৬(৮)/২৪।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews