শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় অপারেশন ডেভিলহান্টে নাশকতা মামলার আসামি আটক-১

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় অপারেশন ডেভিলহান্টে নাশকতা মামলার এক আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তির নাম ইউনুস মোড়ল (৫১)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়ার সার্বিক দিকনির্দেশনায় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে উপজেলার কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাঠি গ্রামের মোঃ কলিমুদ্দিন মোড়লের ছেলে ইউনুস মোড়লকে কপিলমুনি কলেজ মোড় সংলগ্ন আল-আমীন ডেকোরেটরের সামনে থেকে আটক করেন।
আটক ইউনুস মোড়ল থানার নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি নাশকতা সংক্রান্ত মামলা নং-৬(৮)/২৪।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews