শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই পানি সরবরাহ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা পৌরসভা এলাকার দুইটি নিরাপদ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে পরিচালিত এ অভিযানে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে পৌরসভার সরল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে পানি প্রক্রিয়াজাতকরণ, প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মীর নিরাপদ পানি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং নুর ইসলাম গাজীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও আইন মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পেশকার মোঃ আনিসুর রহমান ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, জনস্বার্থে নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews