শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

সেন্টমার্টিনে কোস্টগার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ডিজেলসহ ১৮ পাচারকারী আটক

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২২৫ বার পড়া হয়েছে

মনির হোসেন:: সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযানে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেলসহ ১৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিতিত্তে গত ২ জানুয়ারি শুক্রবার রাত ১০টায় কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা কর্তৃক সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬ শত বস্তা সিমেন্টসহ ১১ জন বাংলাদেশী পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, গত ৩ জানুয়ারি শনিবার মধ্যরাত ২টায় উক্ত জাহাজ কর্তৃক সেন্টমার্টিন হতে দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় অবস্থানরত মায়ানমারের ১টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেলসহ ৭জন মায়ানমারের নাগরিককে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোটদ্বয়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews