বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

ভারতীয় উপস্থাপিকাকে বাদ দিল বিসিবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার বিসিবির পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। মূলত পরিবর্তিত পরিস্থিতি ও বাংলাদেশ-ভারত সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতেই তাঁর বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল।

এবারের বিপিএলে আন্তর্জাতিক মানের আমেজ আনতে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ভারতের রিধিমা পাঠককে উপস্থাপক হিসেবে যুক্ত করেছিল বিসিবি। ধারাভাষ্যকার হিসেবে প্যানেলে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা এবং ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফ। তবে রিধিমা পাঠককে সরিয়ে দেওয়ায় এখন উপস্থাপনা প্যানেলে বড় পরিবর্তন আসবে।

ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে এবং উগ্রবাদী সংগঠনের হুমকির মুখে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। মোস্তাফিজের মতো একজন তারকা ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাংলাদেশের ক্রিকেট মহলে।

মোস্তাফিজ ইস্যুর পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা জনিত কারণে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বিসিবি। চিঠিতে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের দাবিও জানানো হয়েছে।

ক্রিকেটীয় এই অস্থিরতার মধ্যেই গত ৫ জানুয়ারি বাংলাদেশ সরকার দেশের অভ্যন্তরে সব ধরনের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এরই ধারাবাহিকতায় এবার বিপিএলের মাঠ থেকে ভারতীয় উপস্থাপিকাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল বিসিবি।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহ দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্কে এক নজিরবিহীন শীতলতার সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews