বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

নিজেদের অবস্থানে অনড় বিসিবি, দ্রুত সিদ্ধান্তের আশ্বাস আইসিসি প্রতিনিধির

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক:: টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের অবস্থান সম্পর্কে চূড়ান্ত আলচনার জন্য আজ (১৭ জানুয়ারি) বাংলাদেশে এসেছে আইসিসির প্রতিনিধি দল। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানে অনড়।

আইসিসির প্রতিনিধির সঙ্গে বিসিবি ও ক্রীড়া মন্ত্রনালয়ের ৯ সদস্যের দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক সম্পন্ন হয়েছে। এই বৈঠক শেষে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে থাকার কথা জানিয়েছে বিসিবি। যা আমলে নিয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে আইসিসি।

নিরাপত্তা উদ্বেগের কারণে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আইসিসিকে চিঠি দিয়ে বিকল্প ভেন্যুতে খেলার আবেদনও জানিয়েছে বিসিবি। কয়েক দফা চেষ্টা করেও বিসিবির অনড় অবস্থান টলাতে পারেনি আইসিসি। এ বিষয়েই চূড়ান্ত আলোচনা করতে আজ বাংলাদেশে এসেছে আইসিসির এই প্রতিনিধি দল।

গতকালই বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়ে দিয়েছিলেন, নিজেদের অবস্থান থেকে একটুও সরবে না বিসিবি। বিপিএলের ম্যাচ দেখতে এসে মিঠু বলেছিলেন, ‘ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা হবে, ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গেও হয়তো হবে (আইসিসির প্রতিনিধি দলের)। আমাদের অবস্থান একেবারে পরিষ্কার। আমাদের বোর্ড, সরকার- সবাই আমরা মনে করি আমাদের দল সেখানে নিরাপদ না। শুধু খেলোয়াড়ই নয়, সমর্থক এবং সাংবাদিকরাও। এটা নিয়েই আলাপ হবে। সভাপতি নিজেই এটা সামলাচ্ছেন। দেখা যাক কী হয়। বিষয়টি তো এখনও এক জায়গায়ই দাঁড়িয়ে আছে, এটা ইতিবাচক যে তারা আসছেন এটাকে সামনে এগিয়ে নেয়ার জন্য।’

আজ বিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়ের ৯ সদস্যের সঙ্গে আইসিসি প্রতিনিধির রুদ্ধদ্বার বৈঠকেও পূর্বের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপে খেলা—না খেলা এখন নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর।

তবে, বিসিবির প্রত্যাশা এই বৈঠকের ফল ইতিবাচকই হবে। দ্রুতই সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews