বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৫০৭ বার পড়া হয়েছে

ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদক:: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা পাঁচ জয় তুলে আগেই মূলপর্বে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার সুপার সিক্সের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে যুক্তরাষ্ট্রের হারের পর বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের। সুপার সিক্সের দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের টিকিট পেল টাইগ্রেসরা।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আজ আগে ব্যাটিং করে যুক্তরাষ্ট্র ৭ উইকেটে ১২৯ রান করে। জবাবে নেদারল্যান্ডস ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান করলে খেলা বন্ধ হয়ে যায়। এরপর মাঠে বৃষ্টি আর গড়ায় না, ফলে ডি এল মেথডে নেদারল্যান্ডস ২১ রানে জয়ী ঘোষণা করা হয়।

এই জয়ের ফলে নেদারল্যান্ডসও মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাদের সমান ৬ পয়েন্ট থাকার কারণে বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে।
বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। অপরদিকে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা প্রায় শেষ বলে মনে করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews