বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৫২ বার পড়া হয়েছে

ফাইল ছবি

ক্রীড়া প্রতিবেদক:: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আবারও পুরোনো ঠিকানায় ফিরছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। সরাসরি চুক্তিতে তাকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স। এই চুক্তিতে মুস্তাফিজ পাচ্ছেন ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স। দলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়,’আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে নেওয়া হয়েছিল, এবার সরাসরি চুক্তিতে আবার আমাদের পরিবারে ফিরেছেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।’

আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার তিন দিন পর, গত ৬ জানুয়ারি পিএসএলে তার খেলার বিষয়টি নিশ্চিত হয়। তবে তখন কোন দলে তিনি খেলবেন, তা জানানো হয়নি। নিলামের আগেই তাকে দলে টেনে নিল লাহোর কালান্দার্স।

এর আগে দুই দফায় লাহোর কালান্দার্সে নাম লেখালেও পিএসএলে মুস্তাফিজ খেলেছেন মাত্র একবার। ২০১৮ আসরে পাঁচ ম্যাচে তিনি ৬.৪৩ ইকোনমিতে চারটি উইকেট শিকার করেন।

লাহোর কালান্দার্স পিএসএলের অন্যতম সফল দল। সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি এবং তারা বর্তমান চ্যাম্পিয়নও। গত আসরে এই দলের হয়েই বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন সাত ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।

আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। এবার ছয় দলের পরিবর্তে আট দল নিয়ে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি। আগের ড্রাফট পদ্ধতির বদলে এবার চালু করা হয়েছে নিলাম ব্যবস্থা। আগামী বুধবার নিলাম অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews