বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি প্রয়োজনে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন। দেশ ছাড়ার আগে তিনি বিসিবির পরিচালকবৃন্দের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তার মাধ্যমে তাঁর এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। বিসিবির একাধিক পরিচালক সংবাদমাধ্যমকে বুলবুলের অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিচালকদের উদ্দেশ্যে পাঠানো ওই বার্তায় বিসিবি সভাপতি উল্লেখ করেন যে, তাঁর অনুপস্থিতিতেও যেন স্ব-স্ব কমিটির কার্যক্রম স্বাভাবিক গতিতে চলমান থাকে।

তিনি আরও জানান, বিদেশে অবস্থান করলেও তিনি দাপ্তরিক প্রয়োজনে অনলাইনে সার্বক্ষণিক সক্রিয় থাকবেন এবং যেকোনো প্রয়োজনে তাঁর সহযোগিতা পাওয়া যাবে।

সামনে পবিত্র রমজান মাস উপলক্ষে বিসিবি সদস্যদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বার্তায় বুলবুল আশ্বস্ত করে লেখেন, ‘আমি শিগগিরই ফিরবো।’

উল্লেখ্য, আমিনুল ইসলাম বুলবুল দীর্ঘ সময় ধরে সপরিবারে অস্ট্রেলিয়ায় বসবাস করে আসছেন। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার ফারুক আহমেদকে সরিয়ে তাঁকে বিসিবির দায়িত্ব দেয়। পরবর্তীতে যথাযথ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে তিনি বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews