সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছা-কয়রা (খুলনা-৬) থেকে জামায়াতের বিজয়ী প্রার্থী এমপি আবুল কালাম আজাদ বলেছেন, একটি আদর্শ ও উন্নত ইউনিয়ন গঠনে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, আমরা এমন একটি সমাজ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার পাক এবং সকলের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা আমাদের মুল লক্ষ।

বুধবার (৪ মার্চ) দুপুরে পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে স্থানীয় সুধীজন ও দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সভায় সফরসঙ্গী ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য কাজী তামজিদ আলম, উপজেলা আমীর মাওলানা সাইদুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা নূরে আলম সিদ্দিকী, ইউনিয়ন সভাপতি পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মো. আজিবর রহমান, কোষাধ্যক্ষ সোহাগ মোড়ল, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কাজী আছাফুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন সংসদ সদস্য এবং এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews