শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

আমরা সকল ধর্মের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি- নজরুল ইসলাম মঞ্জু

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, আমরা সকল ধর্মের মানুষ একটি সম্প্রীতির বন্ধনে আবদ্ধ আছি। আস্থা ও বিশ^াস দিয়ে এ বন্ধন আরো শক্তিশালী করতে চাই। সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজমান এই বন্ধন যেন কোনভাবে ছিন্ন না হয় সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি প্রশাসক বুধবার দুপুরে নগরীর সাউথ সেন্ট্রাল রোডস্থ শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে আয়োজিত শ্রী শ্রী গৌরপূর্ণীমা মহোৎসব-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
কেসিসি প্রশাসক মহোৎসবে আগত ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, নগরবাসী পরিচ্ছন্ন, মশামুক্ত নিরাপদ শহর চায়। ধর্মীয় ও রাজনৈতিক বিভক্তি চায় না। চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করে আমিও এ শান্তির শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। খুলনাকে সন্ত্রাসমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মন্দির কমিটির পরিচালক বৈষ্ণব বলরাম দাস-এর সভাপতিত্বে মহোৎসবে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেশবচন্দ্র সার্ব্বজনিন পূজা মন্দির কমিটির সভাপতি সঞ্জিব কুমার বণিক ও সাধারণ সম্পাদক দ্বীপ। সঞ্চালনা করেন রাধামাধব মন্দির কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আনন্দ কুমার ঘোষ।
সকালে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর সোনাডাঙ্গা আউটার বাইপাস রোড, গল্লামারী ব্রীজ নির্মাণ কাজ, শিপইয়ার্ড রোড উন্নয়ন কাজ ও লবনচরা স্লুইচগেট এলাকা সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দীর্ঘদিন থেকে ফেলে রাখা এ উন্নয়ন প্রকল্পগুলি দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করার জন্য কেডিএ, এলজিইডি ও সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক, স্থানীয় সরকার-খুলনা বিভাগের পরিচালক আবু সায়েদ মো: মনজুর আলম, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাদুস করিম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো: সাবিরুল আলম, সড়ক ও জনপথ অধিদপ্তর-খুলনার নির্বাহী প্রকৌশলী মো: তানিমুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী একেএম আনিছুজ্জামান, শিপইয়ার্ড রোড প্রকল্পে প্রকল্প কর্মকর্তা আরমান হোসেন, খুলনা ওয়াসার পয়:নিস্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের মো: আশিক তানভীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews