শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় আবির রঙের উৎসবের মধ্য দিয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার দুই দিনব্যাপী আয়োজনে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা গাম্ভীর্য বজায় রেখে পূজা-অর্চনার পাশাপাশি আনন্দ-উৎসবে অংশ নেন।

দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উপলক্ষে উপজেলার ভোলানাথ সুখদা সুন্দরী সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিস্তারিত কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী ভজন-কীর্তন, হোমযজ্ঞ, বিশেষ প্রার্থনা ও আবির খেলার আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে ধর্মমত নির্বিশেষে সবার মঙ্গল কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। পূজা শেষে রাতে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

দোল পূর্ণিমাকে ঘিরে সকাল থেকেই মন্দির এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নানা বয়সী ভক্তরা রঙিন অর্ঘ্য হাতে মন্দিরে উপস্থিত হন। বুধবার সকালে একে অপরকে আবির ও রঙে রাঙিয়ে আনন্দযাত্রায় অংশ নেন ভক্তরা। বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গে রঙ খেলায় মেতে ওঠেন শিক্ষার্থীরাও।

উৎসবের এ আয়োজনে ভক্তরা সৃষ্টিকর্তার কাছে ন্যায়ের বিজয় ও অন্যায়ের বিনাশ কামনা করেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমার অনুষ্ঠান সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews