1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

সংবাদ প্রকাশের জেরে বেনাপোলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল স্থলবন্দরকে ঘিরে চাঁদাবাজি, দালালি ও অনিয়ম সংক্রান্ত ধারাবাহিক সংবাদ প্রকাশের পর অপপ্রচারের মুখে পড়েছেন যুগান্তর পত্রিকার বেনাপোল প্রতিনিধি। অভিযোগ উঠেছে, একটি স্বার্থান্বেষী চক্র পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা, বিকৃত ও বানোয়াট তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

বন্দর সূত্র জানায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক এক ব্যক্তির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ১০ সেপ্টেম্বর সেটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। তদন্ত প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৪ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

অভিযোগ রয়েছে, মামলা ও চার্জশিটের পরও সংশ্লিষ্টরা পুনরায় সক্রিয় হয়ে ওঠে এবং প্রকাশ্যে চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে পড়ে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরতে গত ২০ জানুয়ারি দুপুরে বেনাপোল রহমান চেম্বারের দি সান রুফে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। সেখানে ব্যবসায়ী নেতারা চাঁদাবাজি, পাসপোর্ট দালালি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনের বক্তব্য ও সংশ্লিষ্ট তথ্য বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর থেকেই একটি মহল ক্ষুব্ধ হয়ে যুগান্তর পত্রিকার বেনাপোল প্রতিনিধিকে লক্ষ্য করে অপপ্রচার শুরু করে বলে অভিযোগ উঠেছে। তাদের দাবি, সংবাদ সম্মেলন ও প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তাদের সম্মানহানি করা হয়েছে।

বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমান মতি ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ সংগঠনের নেতা কর্মীরা বলেন, বন্দরে দীর্ঘদিন ধরে চলে আসা কিছু অনিয়ম ও অনৈতিক সুবিধা নেওয়ার পথ সংকুচিত হয়ে পড়ায় ওই চক্র যুগান্তর পত্রিকার সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তার প্রতিবেদনের কারণে আগের মতো প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়া সম্ভব হচ্ছে না বলেই তারা সংগঠিতভাবে প্রতিশোধমূলক প্রচারণায় নেমেছে।

অভিযোগ রয়েছে, নামসর্বস্ব নিউজ পোর্টাল, ভুয়া ফেসবুক আইডি ও অজ্ঞাত পরিচয়ের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। বিকৃত তথ্য পরিবেশন, ভিত্তিহীন অভিযোগ এবং উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্যের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বিষয়টি নজরে আসার পর যুগান্তর পত্রিকার বেনাপোল প্রতিনিধি যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ জিডিভুক্ত হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, দীর্ঘ এক যুগ ধরে যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পত্রিকায় বেনাপোল প্রতিনিধি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। অনুসন্ধানী প্রতিবেদন ও বন্দরকেন্দ্রিক নানা ইস্যুতে তার সক্রিয় ভূমিকার কারণে তিনি স্থানীয়ভাবে পরিচিত মুখ।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বলেন, পেশাগত দায়িত্ব পালনের কারণে একজন সংবাদকর্মীর বিরুদ্ধে সংগঠিত অপপ্রচার কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপরও চাপ সৃষ্টি করে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট