1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

সরকারী সম্পদ চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা না দিয়ে উল্টো আসামী ছাড়ানোর অভিযোগ চালনা পৌর প্রশাসনের বিরুদ্ধে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে চালনা পৌরসভার ৪০ লাখ মূল্যের রোলার কেটে পাচারকালে ৩ জন আটক। কিন্তু রহস্যজনক কারনে এ ঘটনায় পৌর কত্তৃপক্ষ কোন মামলা করেনি। উল্টো আটককৃতদের ছাড়াতে পৌর প্রশাসকের হস্তক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ১ লা মার্চ রবিবার দুপুরের পর দাকোপ উপজেলা নির্বাহী অফিসার ও চালনা পৌরসভার প্রশাসক মোঃ বোরহান উদ্দিন মিঠু, সরকারী খাল খননের উদ্দেশ্যে পৌরসভার সাত ঘরিয়া এলাকায় যায়। এ সময় সেখানে থাকা চালনা পৌরসভার ৪০ লাখ টাকা মূল্যের ৬ টনের রোড রোলারটি কাটতে দেখে জানতে চাইলে কয়েকজন দৌড়ে পালিয়ে যায় এবং ২ জনকে আটক করে। আটককৃতরা দাবী করে স্থানীয় অজয় তরফদার গংদের মাধ্যমে তারা পৌরসভার রোলারটি কিনেছে। কথা বলার এক পর্যায়ে সেখানে অজয় তরফদার উপস্থিত হলে সরকারী সম্পদ চুরি ও পাচারের অপরাধে তাকেসহ ৩ জনকে দাকোপ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে রোলারের কাটা অংশ এবং কাটার কাজে ব্যবহ্নত গ্যাস সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডর ও কাটার জব্দ করে নিয়ে আসে পৌর প্রশাসন। কিন্তু পরবর্তীতে রহস্যজনক কারনে এ ব্যাপারে কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়নি। এমনকি আটককৃতদের ছাড়তে প্রশাসন ভূমিকা রেখেছে বলে জানা যায়। এ ব্যাপারে জানতে চাইলে দাকোপ থানার ওসি তদন্ত প্রকাশ বোস বলেন, ইউএনও’র নির্দেশে আমরা ঘটনাস্থল থেকে বাগেরহাটের রামপাল থানার ইজার শেখ (১৬), কবির শেখ (২৬) এবং দাকোপের খাটাইল গ্রামের অজয় তরফদার (৪৮) কে আটক করে নিয়ে আসি। জিজ্ঞাসাবাদে তারা জানায় দাকোপের অজয়, মিকাইল, মিজান এবং মাজেদুল তাদের কাছে রোলারটি বিক্রি করেছে। ওসি বলেন পরবর্তীতে কোন মামলা না হওয়ায় ইউএনও’র নির্দেশে অজয়কে থানার গেট থেকেই ছেড়ে দেওয়া হয়। অপর দু’জনকে তাদের পরিবারের জিম্মায় ছাড়া হয়। জানা গেছে চালনা পৌরসভা কৃষক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অজয় তরফদারসহ তারা সকলেই স্থানীয় ক্ষমতাসীন দলের সাথে জড়িত। যে কারনে নির্বাহী অফিসার মামলা না দিয়ে বরং অপরাধীদের ছাড়তে পুলিশকে নির্দেশ দিতে বাধ্য হয়। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু বলেন, আমি তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছি কিন্তু পুলিশ কি করেছে আমি জানিনা। এ ঘটনায় জনমনে চরম প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্বয়ং নির্বাহী ম্যাজিষ্ট্রেড নিজে অপরাধীকে হাতে নাতে ধরার পরেও কোন আইনানুগ ব্যবস্থা না হওয়া এবং সেই অপরাধী চক্রকে ছাড়তে পুলিশকে বাধ্য করা দাকোপের আইনশৃংক্ষলা পরিস্থিতি ও আইনের শাসন তবে কোন পথে হাটছে এমন প্রশ্ন সর্ব সাধারনের।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট