1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ট্রাম্পের দাবি ইরানের সামরিক শক্তি নিশ্চিহ্ন, বাস্তব চিত্র ভিন্ন ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংসের দাবি আইনপ্রণেতার ‘গরুর হাট পাহারা দিচ্ছে সেনাবাহিনী’ দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত ‘কুমিল্লা ওয়াসা’ গঠনের সিদ্ধান্ত দাকোপে পার্টনার প্রোগ্রামের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতের অভিযোগ পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ জন শিশু সুন্দরবনে দস্যুদের সঙ্গে বনরক্ষীদের গুলি বিনিময়, অপহৃত ৪ জেলে উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খুলনায় প্রেসব্রিফিং

পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে দুই পক্ষের উত্তেজনা চরমে

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের পার্শেমারি মৌজায় একটি মৎস্য লীজ ঘেরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি যেকোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগের পাশাপাশি আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সরেজমিনে ঘুরে এবং স্থানীয় সূত্রে জানা যায়, জমি ভাগাভাগি ও ঘেরের বাঁধ নির্মাণকে কেন্দ্র করে প্রায় এক সপ্তাহ ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। বিষয়টি একপর্যায়ে থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে।

অভিযোগকারী বিল্লাল মোল্লা ও আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে রেজাউল করিম তার লোকজন নিয়ে সোলাদানা পার্শেমারি মৌজার ওই ঘেরে প্রবেশ করে তাদের সদ্য নির্মিত বাঁধ কেটে দেয়। এতে এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়। এ ঘটনায় তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও পরিকল্পিত। তিনি দাবি করেন, তার পরিচালিত ঘেরের মধ্যে বিল্লাল ও আজাদের জমি রয়েছে-এটি সত্য। কিন্তু তারা থানার সিদ্ধান্ত উপেক্ষা করে বাঁধ নির্মাণ করেছেন। তার মতে, বিষয়টি আগে থানায় বসে মাপজোকের মাধ্যমে সমাধান করা উচিত ছিল। এ বিষয়ে তিনি গত ২৭ ফেব্রুয়ারি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলেও জানান।

জানা যায়, পাইকগাছা বাজারের পোনা ও ঘের ব্যবসায়ী মো. রেজাউল করিম প্রায় ১০ বছর ধরে পার্শেমারি মৌজায় হারীকৃত প্রায় ১৭০ বিঘা জমিতে মৎস্য লীজ ঘের পরিচালনা করে আসছেন। তার দাবি, ওই ঘেরের মধ্যে ভিলেজ পাইকগাছার মৃত নাসির সরদারের ছেলে আবুল কালাম আজাদ এবং একই গ্রামের মো. বিল্লাল হোসেন মোল্লার জমিও রয়েছে। তাদের কাছ থেকে জমি হারী নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ঘের পরিচালনা করে আসছিলেন।

অন্যদিকে আবুল কালাম আজাদ ও বিল্লাল মোল্লা বলেন, ২০২৫ সালে রেজাউল করিমের সঙ্গে সম্পাদিত চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তাই তারা নিজেদের জমি এবং হারীকৃত জমি নিয়ে পৃথকভাবে নতুন করে মৎস্য লীজ ঘের পরিচালনার জন্য বাঁধ নির্মাণ করছেন।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই আয়ূব আলী জানান, গত এক সপ্তাহে উভয় পক্ষকে বসে বিষয়টি সমাধানের জন্য থানায় ডাকা হলেও বিল্লাল মোল্লা ও আজাদ উপস্থিত হননি। বিষয়টি এখনো অমীমাংসিত রয়েছে।

এদিক এ ঘটনায় গত ইং- ২ মার্চ সোমবার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় খবর প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট