1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: জাতীয় সংসদ নির্বাচনের রেশ না কাটতেই দেশে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের আমেজ। ফেসবুক আর মহল্লায় চায়ের দোকান গুলোয় এখন উপজেলা প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। কে কোন পদে দাঁড়াবেন এবং বিগত দিনে দলের জন্য কি করেছেন এ নিয়েছে চলছে বিশ্লেষণ। আর এ বিশ্লেষণ থেকে পিছিয়ে নেই বাগেরহাটের চিতলমারী উপজেলা।
এখানে বিভিন্ন দল থেকে স্বাম্ভব্য উপজেলা চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে অনেকের নাম আলোচিত হচ্ছে। এদেরমধ্যে স্বাম্ভব্য মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরিচ্ছন্ন ও স্বচ্ছ মহিলা নেত্রী হালিমা খানের নাম বেশ জোরেশোরেই প্রচারনায় এসেছে।
হালিমা খান চিতলমারী সদর ইউনিয়নের আড়ুয়াবর্নি চরপাড়া গ্রামের মেয়ে। তার বাবা মৃত আব্দুস সাত্তার খান বারবার নির্বাচিত চিতলমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। ছোট ভাই মোঃ সেলিম খান চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে হালিমা খান ইতিমধ্যে গণসংযোগ শুরু করেছেন। সামাজিক ও সাংস্কৃতিক সভা সমাবেশে উপস্থিত থেকে তিনি প্রার্থী হিসেবে সবার সহযোগিতা কামনা করে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
হালিমা খান বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় পর্যায়ে তার প্রার্থীতা ইতিবাচক সাড়া ফেলেছে। সাধারণ মানুষের ভালোবাসা ও উৎসাহ উদ্দীপনায় তিনি আশাবাদী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট