সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল আটটায়

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনায় আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিসভা সোমবার দুপুরে জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, খুলনায় ঈদ-উল-ফিতরের নামাজের প্রধান জামাত সকাল আটটায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। খুলনা টাউন জামে মসজিদে সকাল নয়টা ও সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল আটটায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদ্রাসার মডেল মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া, খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিত করা হবে। সড়ক ও নৌপথে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করবে। ঈদের দিন সকল সরকারি হাসপাতাল, এতিমখানা, সরকারি শিশু পরিবার, কারাগার, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ঈদ উপলক্ষ্যে নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গতবছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ঈদ হলো ধর্মীয় অনুষ্ঠান, সুতারং আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ঈদ আনন্দ উপভোগ করা আবশ্যক। ঈদের আগের রাতে পটকা-আতশবাজি ফোঁটানো থেকে শিশুদের বিরত রাখতে অভিভাবকদের অনুরোধ করেন সভাপতি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ কমিটির সদস্যগণ অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews