1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক টাকাও বাড়বে না-বাণিজ্যমন্ত্রী এবার ইরানকে ‘অটল’ সমর্থনের বার্তা দিল পুতিন তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার চিতলমারী সদর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত খান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

দাকোপে আন্তর্জাতিক নারী দিবস পালন

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি :: আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খুলনার দাকোপে আন্তর্জতিক নারী দিবস ২০২৬ পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং এএসডিডিডাব্লুসহ বিভিন্ন এনজিও’র সহযোগীতায় এদিবসটি পালন করা হয়।
সোমবার (৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের হল রুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর কুমার বিশ^াস, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেক্সোনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, শিক্ষক বিকাশ চন্দ্র হালদার, এএসডিডিডাব্লু’র নির্বাহী পরিচালক লিপিকা বৈরাগী, সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী কর্মকর্তা জাকারিয়া আল হেলালসহ বিভিন্ন জিও-এনজিও প্রকিনিধি বৃন্দ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা চালনা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে দাকোপের বাজুয়ায় দলিতের আয়োজনে আন্তর্জাতিক নারী দবসে সমাজে বিশেষ অবদান রাখায় সাংবাদিক পারুল বেগমকে অদম্য নারীর সম্মাননা ক্রেস্ট প্রদান করেনে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট