মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই-প্রধানমন্ত্রী খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় অপহরণ মামলার আসামি আটক, কিশোরী উদ্ধার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত পাইকগাছা থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; চোর আটক

চিতলমারী সদর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত খান

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ নিয়ামত আলী খান। সোমবার (৯ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিয়ামত আলী খান উপজেলার আড়–য়াবর্নী চরপাড়া গ্রামের মৃত আব্দুল মালেক খানের ছেলে। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিতলমারী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানিয়েছেন।
মোঃ নিয়ামত আলী খান বলেন, ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি চিতলমারী সদর ইউনিয়নসহ উপজেলার সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। উপজেলার সকলের সুখ ও স্বাচ্ছন্দ্য কামনা করি। ঈদ মোবারক।’
সাবেক সংগ্রামী এই ছাত্রনেতা আরও বলেন, ‘দলের দুঃসময়ে যখন অনেকেই নীরব ছিলেন, তখন চিতলমারী উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা উঁচু করে ধরে রেখেছিলাম। হামলা, মামলা, ভয়-ভীতি কিছুই আমার আদর্শকে টলাতে পারেনি। নিজের কষ্টার্জিত অর্থে কর্মসূচি চালিয়ে গেছি, নেতাকর্মীদের পাশে থেকেছি, দলীয় কার্যালয় সচল রেখেছি দৃঢ় প্রত্যয়ে। আমি কখনো বংশীয় প্রভাব বা ক্ষমতার দম্ভ দেখাইনি। বরং নম্রতা, সততা ও সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছি। আর সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমার রাজনীতির মূলমন্ত্র।’
স্থানীরা বলেন, ‘দলের পরীক্ষিত সৈনিক মোঃ নিয়ামত আলী খান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে যাচ্ছেন। এটি শুধু একটি প্রার্থীতা নয়, ত্যাগ ও বিশ্বাসের একটি নতুন অধ্যায়। আপনাদের আন্তরিক দোয়া, আর্শীবাদ, ভালোবাসা ও সমর্থন থাকলে আল্লাহ তাঁকে আপনাদের সেবায় অবিচল রাখবেন। আপনাদের দোয়া এবং আর্শীবাদ হোক তাঁর সবচেয়ে বড় শক্তি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews