শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর সহযোগীতায় জোয়ার –ভাটার প্লাবন ভূমি, খাল এবং মোহনার মধ্যে সংযোগ পুনঃস্থাপানের জন্য পানি কমিটি এবং মৎস্যজীবী নেটওয়ার্ক এর উদ্যোগে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর সহযোগীতায় ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ৯ মার্চ সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাটে মোংলা ও শরণখোলা উপজেলার পানি কমিটি এবং মৎস্যজীবীনেটওয়ার্ক জোয়ার –ভাটার প্লাবন ভূমি, খাল এবং মোহনার মধ্যে সংযোগ পুনঃস্থাপানের জন্য নির্বাহী প্রকৌশলী, বা.পা.উ.বো, বাগেরহাট এর কার্যালয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপ-বিভাগীয় প্রকৌশলী জনাব মোঃ হুমায়ন কবীর, বা.পা.উ.বো, বাগেরহাট এবং মোংলা ও শরণখোলা উপজেলার মৎস্যজীবী নেটওয়ার্ক এবং পানি কমিটির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। প্রতিনিধিগণ হলেন জনাব, মোঃ নুর আলম, সভাপতি, মোংলা উপজেলা পানি কমিটি, মোঃ আমির হোসনে আমু, সম্পাদক, উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্ক, কমিটি মোঃ রিয়াজুল ইসলাম সাধারন সম্পাদক ভূমিকমিটি মোংলা। জনাব মোঃ দুলাল ফরাজী, সভাপতি, উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্ক, শরণখোলা, জনাব, মোঃ শামিম হাসান সুজন, সম্পাদক, উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্ক, শরণখোলা। জনাব, মোঃ খাদেমুল ইসলাম, সভাপতি, শরণখোলা উপজেলা পানি কমিটি। জনাব সিদ্দিকুর রহমান খোকন, সম্পাদক, শরণখোলা উপজেলা পানি কমিটি।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ হুমায়ন কবীর, উপ-বিভাগীয় প্রকৌশলী, বা.পা.উ.বো, বাগেরহাট। সভায় মোংলা ওশরণখোলা উপজেলার ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখনন করার বিষয় আলোচনা হয়। সভায় মোংলা ও শরণখোলা উপজেলার নিম্নোক্ত খালগুলি পুনঃখনন এর প্রস্তাব দেওয়া হয়। মোংলা উপজেলার খালগুলি হলো- ১.শেলা নদী/ খাল, বুড়ীরডাঙ্গা ইউনিয়ন, ২.জয়মনি চরের খাল, চিলা ইউনিয়ন,৩. ঠাকুরানী খাল, পৌরসভার কাঠাখাল, কাঠালতলা খাল, কালিকাবাড়ী খাল দোয়ালেখাল উত্তরচাদপাই মধ্যে এবং শরণখোলা উপজেলার খালগুলি হলো- ১. রাজৈর খাল ২. পূর্ব রাজৈর খাল ৩. কৈয়ার পাড় ৪. হল মাদ্রাসা খাল ৬. খাদার খাল ৭. কালিয়ার পাড় খাল ৮. উত্তর তাফাল বাড়ীয়া ৯. রায়েন্দ্র তাফাল বাড়ীযা খাল ১০. উত্তর কদমতালা খাল ১১. কাজীর খাল ।

সভায় সভাপতি বলেন প্রস্তাবিত খালগুলির মধ্যে অগ্রাধিকার তালিকা প্রনয়ন করে পুনঃখনন করার করার উদ্যেগ গ্রহন হবে।
সভায় ফিশনেট প্রকল্প, উত্তরণ মোংলা ও শরণখোলা এর এরিয়া ম্যানেজার যথাক্রমে মোঃ মোখলেছুর রহমান ও জনাব নাজমিন নাহার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ মিজানুর রহমান, এ্যডভোসেসী অফিসার, ফিশনেট প্রকল্প, উত্তরণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews