শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ওয়াশ ফর আপ-২ প্রকল্পের আওতায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ-এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ এ কর্মশালার আয়োজন করে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন নবলোক পরিষদের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন। প্রকল্পের পটভূমি, অর্জন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল।

নবলোক পরিষদের প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ওয়াটার এইড বাংলাদেশ-এর টেকনিক্যাল অফিসার ফারাহ নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জয় দেবনাথ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, নারায়ণ চন্দ্র শিকারী, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এএসআই শাহনাজ আক্তার, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, নবলোক পরিষদের প্রজেক্ট অফিসার ইঞ্জিনিয়ার সাজ্জাদ সরকার এবং প্রজেক্ট অফিসার মুক্তা বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কর্মশালায় ওয়াশ খাতে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews