শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতার দাফন সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: দৈনিক গণমুক্তি ও দৈনিক বাংলার খবর পত্রিকার বাগেরহাট প্রতিনিধি সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নকীব আশরাফ আলীরব্যাটের দাফন সম্পন্ন হয়েছে ।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন তিনি স্বাস্থ্য বিভাগে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে সততা ও মানবিকতার জন্য তিনি এলাকায় সবার কাছে সম্মানিত ছিলেন।
মরহুম নকীব আশরাফ আলীর মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার এবং দৈনিক বাংলার খবর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। শোক প্রকাশ করেছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ,সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইয়ামীন আলী, দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান। এছাড়া জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, নকীব আশরাফ আলী একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ মানুষ ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews