1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয় -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিএনপি দায়িত্ব গ্রহণের পর নদ-নদী খননের উদ্যোগ নেওয়া হয়। পশুর নদীসহ সুন্দরবনসয়লগ্ন নদ-নদীসমূহ দখল-দূষণমুক্ত ও খনন করে স্বাভাবিক গতি ও নাব্যতা ফিরিয়ে আনা হবে। নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা এবং দখলকৃত খালগুলো উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খননের মাধ্যমে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুন:খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
শনিবার মোংলা উপজেলার পশুর নদীর পাড় কানাইনগর মোড়ে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষ্যে ‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও এবং জেলে জীবন বাঁচাও’ শীর্ষক নদী সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মোংলা উপজেলায় সুপেয় পানির জন্য সরকারি পুকুরগুলো খনন করে পানি সংরক্ষণ করা হবে। সুন্দরবনে যারা বিষ দিয়ে মাছ শিকার করেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুন্দরবন আমাদের বাঁচিয়ে রাখছে। সুন্দরবনে কেউ জোর করে প্রবেশ করতে পারবে না। এই বনে অপকর্ম করে কেউ পার পাবে না। তিনি বলেন, মাদক আমাদের পরিবার ও সমাজকে শেষ করে দিচ্ছে এবং নতুন প্রজন্মকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। তাই সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সরকারের জিরোটলারেন্স। মাদককে উৎসাহিত ও প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, আগামী ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। এছাড়া জেলেদেরও কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে। আপনাদের সহযোগিতা পেলে জেলে কার্ডসহ এ অঞ্চলের মানুষের প্রত্যাশা নিয়ে আমরা কাজ করবো।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে সংলাপে উপজেলা সহকারী কমিশনার ভূমি নওসীনা আরিফ, সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, আব্দুল মান্নান হাওয়াদার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুন্দরবন রক্ষায় আমরা এর সমন্বয়কারী মোঃ নূর আলম শেখ। সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন। পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও সুন্দরবন রক্ষায় আমরা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠান শুরুর আগে খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়। সন্ধ্যায় প্রতিমন্ত্রী বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে যোগদান করেন।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট