1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চিতলমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা রাসেল শেখ কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার-হাদি হত্যা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার-ডা. জুবাইদা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১

চিতলমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা রাসেল শেখ

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলাবাসিকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল শেখ। রবিবার (১৫ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান। মোঃ রাসেল শেখ উপজেলার শিবপুর গ্রামের শেখ সিরাজুল হক ও মাহমুদা বেগম দম্পতির ছেলে। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দিতা করবেন বলে জানিয়েছেন।
মোঃ রাসেল শেখ বলেন, ‘পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আমি চিতলমারী উপজেলার সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। উপজেলার সকলের সুখ ও সমৃদ্ধি কামনা করি। ঈদ মোবারক।’
চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল শেখ আরও বলেন, ‘সদ্য সমাপ্ত চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আমাকে সর্বাধিক ভোটে বিজয়ী করায় ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চিতলমারীর সর্বস্তরের জনসাধারণের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। চিতলমারীবাসিকে সাথে নিয়ে একটি সমৃদ্ধশালী ও সম্প্রীতির চিতলমারী গড়ে তুলতে চাই। চিতলমারীবাসির উন্নয়নে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি অতীতেও যেমন চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আমাকে সর্বাধিক ভোটে বিজয়ী করেছেন আগামীর উপজেলা পরিষদ নির্বাচনেও আপনারা আমার পাশে থাকবেন। আমি সকলের সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।’
চিতলমারী সদর বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘ব্যবসায়িক নেতা মোঃ রাশেল শেখ তরুণ প্রজন্মের প্রতিনিধি। তিনি সকল ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকেন। চিতলমারী সদর বাজারকে ক্রেতা ও ব্যবসায়ী বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সকলের ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি কাক্সিক্ষত লক্ষ্যে পৌছাতে পারবেন বলেন ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট