1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন-নজরুল ইসলাম মঞ্জু পাইকগাছায় সমুদ্রগামী জেলেদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ পাইকগাছা পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ বেনাপোলে ৩ কোটি ৩৫ লাখ টাকার রাজস্ব ফাঁকি ধরা, যুগ্ম-কমিশনার সাইদ আহমেদ রুবেলের বিরুদ্ধে অপ প্রচার শুরু ইরাকে বিমান বিধ্বস্তে ৬ মার্কিন সেনা নিহত লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি রাষ্ট্র চলে সংবিধান ও আইন দিয়ে, আবেগ দিয়ে নয়-স্বরাষ্ট্রমন্ত্রী

পাইকগাছা পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার ৯টি ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব এবং পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। মনিটরিংকালে তারা চাল বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট