সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

পাইকগাছায় নাবার খাল পুনঃখনন কাজের উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

এম. জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা)::খুলনার পাইকগাছায় নাবার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার নাবার বিলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে খাল খনন কাজের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিএডিসির প্রধান (মনিটরিং) মোঃ আঃ ছাত্তার গাজী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসির বোয়ালিয়া বীজ উৎপাদন খামারের সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক এবং বিএডিসির খুলনা জোনের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান।

শেখ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএডিসির উপসহকারী প্রকৌশলী সোহরাব হোসেন ও আব্দুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক পিনাকী সাধু, জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কপিলমুনি ইউনিয়নের ভৈরবঘাটা মৌজার হাড়িয়া নদী থেকে ১ হাজার ২৬০ মিটার দৈর্ঘ্যের নাবার খাল পুনঃখনন করা হচ্ছে। যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান সাগর এন্টারপ্রাইজ খনন কাজ বাস্তবায়ন করছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, খালটির খনন কাজ সম্পন্ন হলে নোয়াকাটীর বিল, নাবার বিল, হাউলির বিল ও ধোনার বিলের জলাবদ্ধতা দূর হবে। পাশাপাশি স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত হওয়ায় কৃষি ফসল ও মৎস্য উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews