শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

১০ টাকার ঈদ বাজার: বাগেরহাটে ৫৬০ অসহায় পরিবারের মাঝে উপহার বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

নকীব মিজানুর রহমান, বাগেরহাট থেকে:: বাগেরহাটের কচুয়া উপজেলায় অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন “চলো পাল্টাই” এর উদ্যোগে ১০ টাকার ঈদ বাজার ও অসহায়-দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টায় উপজেলার গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সরদার এনামুল হক শিমুল।

এ কর্মসূচির আওতায় রাড়িপাড়া ইউনিয়নসহ বিলকুল, ফতেপুর, বটপুর, বাধাল, মসনি, গোপালপুর, কচুয়া সদর ও মঘিয়া এলাকার মোট ৫৬০ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম, মাওলানা মোঃ রফিকুল ইসলাম,মোঃ ইউনুস শেখ মাষ্টার আলমগীর হোসেন,এবং সরদার আঃ সালাম । এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সর্বদলীয় ব্যক্তিদের সমন্বয়ে গঠিত। সদস্যদের মাসিক চাঁদার অর্থ দিয়েই প্রতিবছর এ ধরনের মানবিক কর্মসূচি পরিচালনা করা হয়। তারা আরও বলেন, এ বছর ৫৬০টি পরিবারের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে বাগেরহাট জেলার সর্বত্র এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews