
বেনাপোল প্রতিনিধি:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোলের ঐতিহ্যবাহী ফুটবল মাঠে আজ রবিবার (২২ মার্চ) দিনব্যাপী এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বেনাপোল ক্রীড়া সংস্থার (বিকেএস) পক্ষ থেকে শুক্রবার (২০ মার্চ) বিকেলে বেনাপোল বাজারস্থ হোটেল সানরুফ-এ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে খেলার প্রস্তুতিমূলক নানা দিক তুলে ধরেন বিকেএস-এর সভাপতি ও শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম। এ সময় সংস্থার সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের পরদিন আয়োজিত এই প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১২ জন তারকা খেলোয়াড় অংশগ্রহণ করবেন। তাঁরা বর্তমানে বসুন্ধরা কিংসসহ দেশের বিভিন্ন শীর্ষ ক্লাব ও সেনাবাহিনী দলে খেলছেন। বিশেষ উল্লেখ্য যে, জাতীয় দলের মেহেদী ও রবিউলসহ অনেক কৃতি খেলোয়াড়ই বেনাপোলের কৃতি সন্তান।
আয়োজনের মূল লক্ষ্য হলো—স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সাথে জাতীয় দলের অভিজ্ঞদের সমন্বয় তৈরি করা এবং যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করা।
Leave a Reply