শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোংলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজার এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

আটক দস্যুবাহিনীর সদস্যের নাম ইয়াছিন সেখ (৪০)। তিনি বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

২৩ মার্চ সোমবার এতথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত দস্যু ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খন্ড বৈধমারি এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ রবিবার বিকাল ৩টায় কোস্টগার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া এর আভিযানিক দল বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে ২৩ মার্চ সোমবার মধ্যরাত ১টায় মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।

জব্দকৃত আলামত ও আটক দস্যু ইয়াছিন শেখের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews