1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন:পাইকগাছা:: খুলনার পাইকগাছা উপজেলায় বিরল আকৃতির একটি ছাগলছানার জন্ম হয়েছে, যার ছিল ৮টি পা ও ৪টি কান। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই ছাগলছানাটি মারা যায়। একই সঙ্গে মারা গেছে মা ছাগলটিও।

জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের বাসিন্দা রেজাউল মোড়লের স্ত্রী আয়শা বেগম শখের বসে কয়েকটি ছাগল পালন করেন। তার পালিত একটি ছাগল গর্ভবতী ছিল। মঙ্গলবার সকালে ছাগলটি একটি বাচ্চা প্রসব করে।

প্রসবের পর দেখা যায়, ছাগলছানাটি অস্বাভাবিক গঠনের-এর শরীরে ছিল ৮টি পা ও ৪টি কান, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে। খবর ছড়িয়ে পড়লে আশপাশের মানুষ বিরল এই ছাগলছানাটি একনজর দেখতে রেজাউল মোড়লের বাড়িতে ভিড় করেন।

তবে জন্মের অল্প সময়ের মধ্যেই ছাগলছানাটি মারা যায়। পরবর্তীতে মা ছাগলটিও মৃত্যুবরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাগলের মালিক রেজাউল মোড়ল ও তার স্ত্রী আয়শা বেগম।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট