মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ আর্জেন্টিনার ম্যাচের আগে ধর্ষণকাণ্ডে অভিযুক্ত কেপ ভার্দে অধিনায়ক তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনাকারীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই-প্রধানমন্ত্রী খুলনায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় অপহরণ মামলার আসামি আটক, কিশোরী উদ্ধার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প উপলক্ষে বিএনপির লিফলেট বিতরণ বাগেরহাটে কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত পাইকগাছা থানা পুলিশের সফল অভিযান: চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; চোর আটক

দুর্নীতিহীন ও যোগ্য নেতৃত্বেই শিক্ষা প্রতিষ্ঠান শক্তিশালী হবে: এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, বেসরকারি শিক্ষকরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ এবং দেশের উন্নয়ন ও গঠন প্রক্রিয়ায় তাদের ভূমিকা অপরিসীম। শনিবার (৪ এপ্রিল) দুপুরে পাইকগাছা উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিক্ষকরা সমাজের মূল কারিগর। তাদের সম্মান নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন পর্যায়ে যথাযথ প্রতিনিধিত্বের সুযোগ দিতে হবে। শিক্ষকদের সঙ্গে কোন ধরনের বৈষম্য করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিকে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বা ব্যক্তি বিশেষের প্রভাব না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজে দুর্নীতি করবেন না এবং কাউকেও দুর্নীতি করতে দেবেন না।

এমপি আবুল কালাম আজাদ উল্লেখ করেন, বিগত ১৭ বছরে দুর্নীতিগ্রস্ত ও অযোগ্য ব্যক্তিদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যোগ্য ও দক্ষ ব্যক্তিকেই সভাপতির দায়িত্ব প্রদান করা হবে।
তিনি সরকারি কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার এবং কোনো দল বা ব্যক্তির প্রভাব গ্রহণ না করার জন্য।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক বাবর আলী গোলদার ও শামসুর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, জেলা ইউনিট সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক।

অনুষ্ঠান শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে এমপি আবুল কালাম আজাদকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও মানপত্র প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews