রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী

পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরামুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস.এম. মনিরুল হুদা এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের জন্য বড় সহায়ক ভূমিকা পালন করছে। এতে কৃষি খাত আরও শক্তিশালী হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক অবদান রাখবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় এদিন পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নের মোট ৪০০ জন কৃষক-কৃষাণীর মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের রবি-১/২০২৫-২৬ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ, তিল ও উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews