রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী

বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: “উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মেলার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারা বিকাশ এবং বিজ্ঞানচর্চায় আগ্রহী সমাজ গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প এবং বিজ্ঞানভিত্তিক প্রদর্শনী উপস্থাপন করেছেন, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

মেলার সঙ্গে সমান্তরালভাবে অনুষ্ঠিত হচ্ছে ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান অলিম্পিয়াড। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞান, মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার মোঃ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, ফুড অফিসার মোঃ হাসিবুর রহমান, আইসিটি অফিসার মোঃ আব্দুস সামাদ, প্রেসক্লাব পাইকগাছা-এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

আয়োজকরা জানান, এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাটি আগামী বুধবার(৮ এপ্রিল) পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews