1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
জলবায়ু ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণে গোলটেবিল বৈঠক মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০ বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক নিহত, একজন আহত যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করল ইরান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত জাতীয় সংসদে আজ ১৪ বিল পাশ বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক নিহত, একজন আহত

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল স্থলবন্দরে পণ্য খালাস (আনলোড) করার সময় ক্রেনের সিলিং তার ছিড়ে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অপর শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী বলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় স্থলবন্দরের টিটিআই মাঠে লোহার সিট ভারতীয় ট্রাক থেকে বাংলাদেশী ট্রাকে আনলোড করার সময় ক্রেনের দড়ি (সিলিং তার) ছিড়ে দুইজন শ্রমিক মারাত্নক আহত হয়। শাহজাহান আলী (৫৬) ও সোহেল হোসেনকে (৫২) মারাত্মক আহত অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে শাহজান আলীর মৃত্যু হয়। সোহেল হোসেন নামে আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিহত শাহাজান আলী বেনাপোল পোর্ট থানার বেনাপোল (পাঠবাড়ি) গ্রামের আফতাব এর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।

এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজি : ৮৯১) এর সদস্য বলে নিশ্চিত করেছেন বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সহিদ আলী।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মোহাম্মদ ইব্রাহিম বলেন,বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা বন্দরের দুইজন শ্রমিককে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন।পরীক্ষা নিরিক্ষা করে দেখা যায় পথিমধ্যে শাহাজান আলীর মৃত্যু হয়েছে। অপর শ্রমিক সোহেল হোসেনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত : ক্রেনের তার ছিড়ে বন্দরের দুইজন শ্রমিক আহত হয়। এর মধ্যে একজন মারা গেছেন। আর একজন চিকিৎসাধীর আছেন। আমরা খোজ খবর নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট