রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী

জলবায়ু ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণে গোলটেবিল বৈঠক

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জলবায়ু পরিবর্তনজনিত অভিবাসী ও অভ্যন্তরীণ বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা কর্মসূচি শক্তিশালীকরণ শীর্ষক গোলটেবিল বৈঠক বুধবার খুলনা কারিতাস আঞ্চলিক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে। খুলনাকে গ্রীন সিটিতে পরিণত করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। নগরীর জলাবদ্ধতা নিরসনে কাজ করা হচ্ছে। বস্তিবাসীর উন্নয়নের জন্য একটি প্রকল্প তৈরি করা হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য শুধু সভা-সেমিনার করলেই হবে না, এ নিয়ে সকলকে কাজ করতে হবে। শহরে ইজিবাইকের সংখ্যা বেড়ে গেছে। এটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। সাইক্লোন ও নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের পরিকল্পনা দরকার। খুলনার উন্নয়নে আমরা কাজ শুরু করেছি।
গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহম্মেদ। এতে স্বাগত বক্তৃতা করেন খুলনা কারিতাসের আঞ্চলিক পরিচালক আলবিনো নাথ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট (কুয়েট) এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন কারিতাসের টেকনিক্যাল বিশেষজ্ঞ ইম্মানুয়েল চয়ন বিশ^াস।
বাংলাদেশে বিভিন্ন নীতি ও পরিকল্পনা ডিআরআর এবং সিসিএ এর ওপর গুরুত্ব দেয়া হয়, তবুও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সুরক্ষার ক্ষেত্রে সমন্বিত দৃষ্টিভঙ্গির ঘাটতি রয়েছে। এই গোলটেবিল বৈঠকে আলোচনার লক্ষ্য হলো সরকার, উন্নয়ন সংস্থা, গবেষক ও নাগরিক সমাজের মধ্যে নীতিগত সংলাপ সৃষ্টি করা এবং সম্ভাব্য উপায়গুলো চিহ্নিত করা, বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার আওতায় আনা ও বৃদ্ধিকরণ, নীতিগত সংলাপ চালু করা, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় করা, DRR-CCA-Social Protection এর মাধ্যমে সমন্বয় বৃদ্ধির উপায় নির্ধারণ এবং অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল সামাজিক সুরক্ষার জন্য সুপারিশমালা তৈরি করা।
গোলটেবিল বৈঠকে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি লিডাররা অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews