1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা অবকাঠামোর ৯৫% ধ্বংস করেছে ইরান শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান হাসিনাকে ভারতের কাছে ফেরত চেয়েছে বাংলাদেশ সায়েদাবাদে ২৪০ অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা রহিত বিল পাস পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে মডেল (ছেলে) ও শিববাটী (মেয়ে) চ্যাম্পিয়ন জলবায়ু ক্ষতিগ্রস্ত বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা শক্তিশালীকরণে গোলটেবিল বৈঠক মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন তামিম

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন সর্বশেষ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদ নতুন করে ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে, যার সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম। এর মধ্যে ফাহিম সিনহা আগে ফারুক আহমেদ ও নাজমুল হাসান পাপনের বোর্ডে পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

এই এডহক কমিটির প্রধান দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। দেশের ক্রীড়া আইন অনুযায়ী, বর্তমান কমিটির সদস্যরা চাইলে আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন। এতে কোনো বাধা নেই। অর্থাৎ এই আইন অনুযায়ী, তামিম সভাপতি হলেও আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন।

সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানান, তারা অবশ্যই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন। তিনি বলেন, শুধু বর্তমান কমিটির সদস্যরাই নয়, আগ্রহী সবাইকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে, যাতে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা যায়।

এর আগে তামিম তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন। তবে নির্বাচনকালীন সময়ে তিনি দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। উল্লেখ্য, আগের বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্তে নির্বাচনে হস্তক্ষেপ, ই-ভোটিংয়ে কারচুপি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট