রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী

শার্শার আলামিন স্বর্নসহ যশোরের কোদালিয়ায় আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর – মাগুরা সড়কের কোদালিয়ার ঈদগাহের সামনে থেকে ৪৫ লাখ টাকা মূল্যের ২৪০.৪০ গ্রাম ওজনের দুটি স্বর্নেরবারসহ আলামিন (৩২) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল বিকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল যশোর-মাগুরা মহাসড়কে অভিযান পরিচালনা করে কোদালিয়া ঈদগাঁহের সামনে থেকে স্বর্ন পাচারকারী আলামিনকে আটক করা হয়। আটক আলামিন যশোরের শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়নের ছোট নিজামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।

আটক আসামী আলামিন প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায় সে ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যাদবপুর সীমান্তের দিকে যাচ্ছিল। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews