রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী

নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের ঝিকরগাছার নাভারন পুরাতন বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকাসহ জিয়াউর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটক জিয়াউর রহমান যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলে। বর্তমানে তিনি ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর গ্রামে বসবাস করছেন। তার বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সালাউদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে নাভারন পুরাতন বাজারের রেল লাইনের পাশে গোপন অবস্থান নেন। এসময় জ্যাকেট পরিহিত এক ব্যক্তিকে ইয়াবা বেচাকেনা করতে দেখে তার কাছে যায় এবং আটক করে তার দেহ তল্লাশি করে প্রথমে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে আটক জিয়াউর রহমানের দেওয়া তথ্য অনুযায়ী তার বসতবাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রয়ের নগদ ১৯ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন কুমার মন্ডল নগদ টাকা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে টাকা, ইয়াবা ও আসামি জিয়াউর রহমানকে থানায় হস্তান্তর করা হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews