1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :: প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ইশারায় মোংলার বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা মাহে আলম হত্যাকাণ্ড ধামাচাপা পড়েছে বলে এক মানববন্ধনে দাবি করেছেন বক্তারা।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে সচেতন নাগরিক সমাজ মোংলা এবং মাহে আলমের স্বজনদের আয়োজনে মানববন্ধনে বক্তারা একথা বলেন।

২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহে আলমকে অপহরণ, পরিকল্পিতভাবে খুন এবং লাশ গুম করে ফেলা হয়। পরে ১৩ এপ্রিল সুন্দরবনের করমজলে গুম করা লাশের সন্ধান পাওয়া গেলেও পরিকল্পিত ভূয়া সুরতহাল রিপোর্ট এবং ব্যবসায়ী মুসলিম মাহে আলমের (৬৫) লাশ খ্রিষ্টান হিলটন নাথ (২২) হিসেবে দাফন করা হয়। তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তির নির্দেশে থানায় মামলা না নিয়ে ভূয়া পোস্ট মর্টেম’র মাধ্যমে বিএনপি নেতা মাহে আলম হত্যাকান্ড ধামচাপা দেয়া হয়। আশা করি নির্বাচিত গণতান্ত্রিক সরকার ব্যবসায়ী মাহে আলম হত্যাকান্ডের খুনিদের গ্রেফতার, দ্রুত মামলার তদন্ত সম্পন্ন করে আসামিদের বিচারের কাঠগড়ায় দাড় করাবে।

শুক্রবার সকাল ১১টায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সুজন—সুশাসনের জন্য নাগরিক মোংলার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ। মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, মাহে আলমের ছোট ভাই মো. জসিম উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর খোরশেদ আলম, বিএনপি নেতা শাহাজান ফকির, বাবুল হোসেন রনি, মো. নাসির তালুকদার, গোলাম নূর জনি, বাবলু ভূইয়া, শ্রমিক নেতা আব্দুস সালাম ব্যাপারী, মাহে আলমের ছোট ছেলে সুমন রানা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন কোর্টের নির্দেশে থানা মামলা নিতে হলে বাধ্য হলেও মামলাটি এখন পিবিআই তদন্ত করছে। দীর্ঘদিন পার হলেও মামলা তদন্ত রিপোর্ট দিতে পিবিআই পুলিশ গড়িমশি করছে। মানববন্ধনে মাহে আলমের ছেলে এবং মামলার বাদীন সুমন রানা বলেন ব্যবসায়ী মাহে আলমকে অপহরণ, খুন এবং লাশ গুমের সাথে যুক্ত চিলার বনদস্যু বিল্লাল সর্দার এবং তার ভাইপো বেলায়েত সর্দারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। প্রতারণার মাধ্যমে পরিকল্পিত ভাবে দাকোপ থানা থেকে আমার বাবা মাহে আলমের লাশকে হিলটন নাথ এর লাশ হিসেবে গ্রহণ এবং চিলায় দাফন করেছিলো বনদস্যু বিল্লাল সর্দার ও বেলায়েত সর্দার। অবিলম্বে বনদস্যু বিল্লাল সর্দার ও তার ভাইপো বেলায়েত সর্দারকে আসামি হিসেবে গ্রেফতার করতে হবে।

সভাপতির বক্তব্যে সুজন—সুশাসনের জন্য নাগরিক মোংলার সাধারণ সম্পাদক মোঃ নূর আলম শেখ ব্যবসায়ী মাহে আলম হত্যাকান্ড মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতার, দ্রুত মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পেশ এবং বিচারের দাবি জানান। উল্লেখ্য ২০২৩ সালের ১০ এপ্রিল মোংলার বিশিষ্ট ব্যবসায়ী মাহে আলমকে অপহরণের মাধ্যমে সুন্দরবনে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। ১৩ এপ্রিল সুন্দরবনের করমজল থেকে মাহে আলমের লাশ উদ্ধার এবং ভূয়া সুরতহাল ও পোষ্ট মর্টেম করিয়ে ১৪ এপ্রিল চিলার হিলটন নাথ হিসেবে মিথ্যা পরিচয়ে লাশ দাফন করা হয়। পরবর্তীতে মাহে আলম এর ছেলে সুমন রানা’র আবেদনের প্রেক্ষিতে লাশের ডিএনএ টেষ্ট করিয়ে ৭ মাস পর চিলা গ্রাম থেকে মাহে আলমে লাশ উত্তোলনের মাধ্যমে ইসলামী রীতি অনুযায়ি মোংলা কবরস্থানে তাকে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট