রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী

শামসুর রহমান ও সিরাতুল হুদা ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো রোগীর চিকিৎসা

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: দক্ষিণ খুলনার উপকূলীয় জনপদ পাইকগাছা ও কয়রায় দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মানবিক এ উদ্যোগের আয়োজন করে সিরাতুল হুদা ট্রাস্ট, দক্ষিণ খুলনা উন্নয়ন ফাউন্ডেশন ও শামসুর রহমান ফাউন্ডেশন। বাস্তবায়নে সহযোগিতা করে নাহার, পিচ ফাউন্ডেশন ও আইসিডি।

শুক্রবার ও শনিবার আয়োজিত এ ক্যাম্প পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় এবং কয়রার জায়গীরমহল খান কোমরউদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

বিশেষজ্ঞ ২২ জন ডাক্তারের নিরলস সেবায় এ মেডিকেল ক্যাম্পে মেডিসিন, নাক-কান-গলা (ইএনটি), ডেন্টাল, চক্ষু, শিশু ও গাইনিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হয়, যা উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যাম্পে উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর (অব.) মেসবাহুল ইসলাম এবং সদস্য সচিব মোঃ ইকবল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, জেড এইচ শাহিন, মোঃ মিজানুর রহমান, মোঃ হেদায়েতুজ্জামান, এসএম মনিরুল ইসলাম, রাকিবুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান মুসা, ডিএম হারুনার রশিদ ও রুহুল কুদ্দুসসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

সার্বিক সহযোগিতায় ছিলেন শামসুর রহমান ফাউন্ডেশনের পাইকগাছা উপজেলা সভাপতি তামিম রায়হান ও সাধারণ সম্পাদক আল-মামুন।

এ বিষয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর (অব.) মেসবাহুল ইসলাম জানান, উপকূলীয় এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews