রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী টেকনাফে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী

মোংলা বন্দর দিয়ে রিকন্ডিশন গাড়ি আমদানি বাড়ছে

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: ২০০৯ সাল মোংলা বন্দরের ইতিহাসে একটি স্মরনীয় বছর কারন ওই বছরেই সর্বপ্রথম বিদেশি রিকন্ডিশন গাড়ি আমদানির মাধ্যমে বন্দরটিতে নতুন দিগন্তের সূচনা হয়। দীর্ঘ ১৭ বছর ধরে গাড়ি আমদানির মাধ্যমে বড় অংকের রাজস্ব পেয়ে আসছে মোংলা বন্দর। দেশে মোট আমদানির ৬০ শতাংশ গাড়ি মোংলা বন্দরের খালাস হওয়ায় অর্থনীতিতে বড় অবদান রাখতে সক্ষম হচ্ছে এ বন্দর।

বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে মোংলা বন্দর দিয়ে প্রতিমাসে গড়ে ১০০০-১২০০ গাড়ি আমদানি করা হচ্ছে। গাড়িগুলো সংরক্ষণের জন্য বন্দরে দুটি ইয়ার্ড রয়েছে এবং সেখানে ২০ হাজার ইউনিট গাড়ি সংরক্ষণ করা যায়।

গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি কামরুল হাসান এ প্রতিবেদককে বলেন, মেংলা বন্দরে গাড়িগুলো রাখার উন্নতমানের ব্যবস্থা রয়েছে। তিনি আরো বলেন, গাড়ি রাখার পর্যাপ্ত জায়গা, বন্দরের আধুনিক অবকাঠামো, পদ্মা সেতুর সংযোগ ও উন্নত সড়ক যোগাযোগ ব্যবসায়ীদের আস্থা আরও বাড়িয়েছে।
এছাড়া নেই মালামাল চুরির আশঙ্কা। ফলে গাড়ি আমদানিকারকরা এখন চট্টগ্রামের পরিবর্তে ক্রমশ মোংলা বন্দরের ওপর নির্ভরশীল হচ্ছেন।

মোংলা বন্দরের পরিচালক (ট্রাফিক) মো. কামাল হোসেন বলেন, গাড়ি আমদানিকারকদের আমরা যথেষ্ঠ সুযোগ সুবিধা দিচ্ছি। বন্দরের সেবার মান আগের তুলনায় অনেক বেড়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ সবসময় গাড়ি আমদানিককারকদের জন্য ভালো মানের সেবা দিয়ে আসছে। এই ধারা অব্যাহত থাকবে।

বন্দরের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দরের রাজস্ব আয়ের একটি বড় অংশ আসে গাড়ি আমদানির মাধ্যমে। ২০২৪-২৫ অর্থবছরে মোংলা বন্দরের মাধ্যমে ১১ হাজার ৫৭৯টি রিকন্ডিশন গাড়ি আমদানি করা হয়েছে। চলতি অর্থবছরের ৯ মাসে ৮৭৭০টি গাড়ি আমদানি করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews