1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সর্বশেষ :
আস্থার সংকট ও কূটনৈতিক ব্যর্থতা,ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর অবরোধের হুঁশিয়ারি ট্রাম্পের হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত ১১ দিনে রেমিট্যান্স এলো ১২১ কোটি ডলার রঙ-তুলির ছোঁয়ায় বৈশাখ বরণে উৎসবমুখর পাইকগাছা নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ নগরীর দৌলতপুর বাজারসহ বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন সিটি প্রশাসক বেনাপোলে জ্বালানি সংকটে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড

নগরীর দৌলতপুর বাজারসহ বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন সিটি প্রশাসক

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু রবিবার সকাল থেকে নগরীর দৌলতপুর বাজারসহ দৌলতপুর অঞ্চলের বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রক্ষার জন্য বর্ষা মৌসুমের পূর্বে কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষ্যে তিনি নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, নগরবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে বর্ষা মৌসুমের পূর্বে আমাদের কিছু কাজ শেষ করতে হবে। একদিকে যেমন ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করতে হবে অন্যদিকে বাজার ব্যবস্থাপনা ও বাজারে স্যনিটেশন ব্যবস্থাও আধুনিক করতে হবে। বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে বিদ্যমান সমস্যাসমূহ সামাধানের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাজারগুলির সংস্কারসহ নতুন বাজার নির্মাণ প্রকল্প আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত করা হবে।
কেসিসি প্রশাসক দৌলতপুর বাজার ও বাজার সংলগ্ন নদী, দৌলতপুর পাইকারী কাঁচা বাজার, পাবলা কারিকর পাড়া ড্রেন, বিজিবি’র অফিস সংলগ্ন ড্রেন ও ক্ষুদে খালের পানি নিস্কাশন ব্যবস্থা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় তিনি জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে ফুটপথ দখলমুক্ত রাখার বিষয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনিচুজ্জামান, কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, সমাজসেবক অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ মোসারেফ হোসেন, দৌলতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ শেখ আসলাম, সাধারণ সম্পাদক মো: নান্নু মোড়লসহ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট