1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
আস্থার সংকট ও কূটনৈতিক ব্যর্থতা,ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর অবরোধের হুঁশিয়ারি ট্রাম্পের হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত ১১ দিনে রেমিট্যান্স এলো ১২১ কোটি ডলার রঙ-তুলির ছোঁয়ায় বৈশাখ বরণে উৎসবমুখর পাইকগাছা নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ নগরীর দৌলতপুর বাজারসহ বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন সিটি প্রশাসক বেনাপোলে জ্বালানি সংকটে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড

রঙ-তুলির ছোঁয়ায় বৈশাখ বরণে উৎসবমুখর পাইকগাছা

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ প্রাঙ্গনে চলছে ব্যাপক প্রস্তুতি। পুরোনো জীর্ণতা ও গ্লানি ঝেড়ে ফেলে নতুন বছরের আগমনী বার্তায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা। চৈত্রের খরতাপ পেরিয়ে প্রকৃতিতেও বইছে নবজাগরণের হাওয়া।

বর্ষবরণকে ঘিরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিরাজ করছে প্রাণচাঞ্চল্যে ভরা উৎসবমুখর পরিবেশ। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল ও আনন্দঘন করে তুলতে দিন-রাত নিরলসভাবে কাজ করছেন উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা।

এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ। এই প্রতিপাদ্যের মাধ্যমে সমাজে ঐক্য, সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করার বার্তা তুলে ধরা হবে।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে সরেজমিনে দেখা যায়, বৈশাখী শোভাযাত্রাকে আকর্ষণীয় করে তুলতে নানা প্রতীকী কাঠামো নির্মাণে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। বাঁশ ও কাঠের সমন্বয়ে তৈরি হচ্ছে বিভিন্ন নান্দনিক অবয়ব। পাশাপাশি সড়কজুড়ে আঁকা হচ্ছে বর্ণিল আলপনা, জলরঙে ফুটে উঠছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দৃশ্যপট। পুরো প্রাঙ্গণজুড়ে রঙ-তুলির আঁচড়ে প্রকাশ পাচ্ছে দেশীয় সংস্কৃতির বৈচিত্র্য।

বৈশাখী আয়োজন প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, বাংলা নববর্ষ আমাদের শেকড়ের সঙ্গে গভীরভাবে জড়িত। এবারের অনুষ্ঠানে সমকালীন সামাজিক ও সাংস্কৃতিক বার্তা তুলে ধরা হবে। পহেলা বৈশাখ নতুন জাগরণের প্রতীক হয়ে মানুষের মাঝে আশা ও সম্প্রীতির সঞ্চার করবে।

এদিকে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে। সব মিলিয়ে পাইকগাছা জুড়ে এখন বইছে উৎসবের আনন্দধারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট