1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ সদস্যের দল নিয়ে বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। সোমবার রাত প্রায় ১১টার দিকে ঢাকায় পা রাখেন কিউই ক্রিকেটাররা। বিমানবন্দর থেকে সরাসরি কড়া নিরাপত্তায় টিম হোটেলে নেওয়া হয় তাদের।

দলের মূল বহরের সঙ্গে পরবর্তীতে আরও তিনজন যোগ দিয়েছেন, যারা আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলছিলেন। সব মিলিয়ে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টসহ পূর্ণ প্রস্তুতিতে এখন বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম পর্ব শুরু হবে ওয়ানডে দিয়ে। ১৭ এপ্রিল মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

এরপর সিরিজ যাবে চট্টগ্রামে, যেখানে ২৩ এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে অধ্যায় শেষেই শুরু হবে টি-টোয়েন্টি লড়াই। চট্টগ্রামের একই মাঠে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ ২ মে আবারও মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পুরো সিরিজ ঘিরে ইতোমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মাঝে বাড়ছে উত্তেজনা স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের লড়াই যে জমজমাট হতে যাচ্ছে, তা বলাই বাহুল্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট