রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

দাকোপে পানির ট্যাংক, পড়ার টেবিল ও সবজি বীজ বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বিডি ৩২৭ এর আওতায় দাকোপে উপকার ভোগিরদের মধ্যে এক হাজার লিটার পানির ট্যাংক, পড়ার টেবিল ও সবজি বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বাস্তবায়নে আগাপে সোস্যাল কনসার্ন  এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক সহযোগীতায় বুধবার বেলা ১১ টায় দাকোপের শিংজোড়া প্রকল্পের নিজস্ব কার্য্যালয়ে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক লিলি কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। প্রকল্পের কর্মকর্তা পরিমল পালমার পরিচালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্টনারশিপ ফ্যাসিলেটিটর ফিলিমন হাজরা। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহামুদ,এলসিসি সদস্য বৃন্দ প্রমুখ। সভাশেষে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বিডি ৩২৭ এর আওতায় দাকোপে উপকারভোগী ৫০ জন শিশুদের পরিবারের জন্য এক হাজার লিটার পানির ট্যাংক, ৬ জন মেধাবী শিক্ষার্থীর জন্য ৬টিঁ পড়ার টেবিল এবং ৮০টি পরিবারের মধ্যে ৮ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়। সভায় প্রকল্প ব্যবস্থাপক লিলি কর্মকার বলেন জাতিসংঘের এসডিজি বাস্তবায়নের লক্ষে,মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের দাকোপ বিডি ০৩২৭ এর আওতায় দাকোপে ৩৪৬টি পরিবারের সার্বিক উন্নয়নে কাজ করছে। এলডিসি কার্যক্রমের আওতায় স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন ও স্বাস্থবিধি, শিক্ষা, জীবিকায়ন, শিশু সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং যুব উন্নয়ন এই ৮টি বিষয় নিয়ে দাকোপের ৩টি ইউনিয়নে প্রকল্পের কার্যক্রম ২০০৮ সাল থেকে পরিচালনা করা হচ্ছে। সভার পূর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews