শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে

ইউএনও’র কড়া নজরদারিতে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা: নকলমুক্ত পরিবেশে সম্পন্ন প্রথম দিন

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় ২০২৫ সালের স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে উপজেলা প্রশাসনের কঠোর তদারকির মধ্য দিয়ে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি সরেজমিনে কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষাকে নকলমুক্ত ও সুশৃঙ্খল রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে ইউএনও জানান, শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সে জন্য কেন্দ্রগুলোর চারপাশে জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন, পুলিশ, স্বাস্থ্য বিভাগ ও শিক্ষা অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর মোট ১,১৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধিত ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ৭৭৯ জন এবং অনুপস্থিত ছিল ৩৭১ জন।

উপজেলার দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রথম দিনের পরীক্ষা কোনো ধরনের অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ।

নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। পরবর্তী পরীক্ষাগুলো যথাক্রমে ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews