1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শার্শার জিয়াখাল পুনঃখননের স্থান পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯ বিচ্ছিন্ন লাখো মানুষ,দক্ষিণ লেবাননের শেষ সেতুটিও ধ্বংস করল রাজনৈতিক মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়-প্রধানমন্ত্রী ত্রিমুখী চ্যালেঞ্জে বিএনপি সরকার,রাজনৈতিক অস্থিরতা ও সংস্কার বিমুখতায় সংকটের পদধ্বনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের হাতে ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দিলেন প্রধানমন্ত্রী নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক মায়ানমারে পাচারকালে ৬৬০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন; কর্মসংস্থানের নতুন দিগন্ত

দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি:: দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশর মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার(১৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার সেনহাটী গ্রীন ভিউ পার্কে বাংলা বর্ষবরণ উপলক্ষে পান্তা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাহমিনা আক্তার শিপন, ওসি তদন্ত প্রবীর বিশ্বাস, সেকেন্ড অফিসার লিটন মন্ডল, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার উপদেষ্টা ও দৈনিক আজকের কণ্ঠস্বর পত্রিকার স্টাফ রিপোর্টার ডা. সৈয়দ আবুল কাসেম, খুলনা জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক গাজী এনামুল হাসান মাসুম। বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোল্লা মাকসুদুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন লাইফের প্রতিষ্ঠাতা পরিচালক ও বিশিষ্ট সমাজসেবক শেখ রওশন আজাদ, সেনহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত(৪,৫,৬) মহিলা সদস্য পলি আক্তার, আব্দুল হাই সোহেল। উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি ও দৈনিক প্রবাহ পত্রিকার সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সাধারণ সম্পাদক ও দৈনিক তথ্যের দিঘলিয়া প্রতিনিধি শেখ শামীমুল ইসলামের সঞ্চালনায় বর্ষবরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক মোঃ ইব্রাহিম শেখ, সহ সাধারণ সম্পাদক আবিদ আজাদ, কোষাধ্যক্ষ সৌমিত্র দত্ত, দপ্তর সম্পাদক বেনজীর আহমেদ মুকুল, প্রচার সম্পাদক জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহাগ বিশ্বাস, সদস্য কুদ্দুস মোল্লা, ইকবাল হোসেন, মোহাম্মদ মুহসিনউদ্দীন, আহাদ গাজী, মেহেদী হাসান, রুবেল হোসেন, সোহেল সিকদার, মতি, ডা. ইমরান হোসেনসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। গ্রামীণ ঐতিহ্যের পান্তা উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মকে আমাদের শেকড়ের সাথে পরিচয় করিয়ে দেওয়ার এই উদ্যোগকে অতিথিরা সাধুবাদ জানান এবং আমন্ত্রিত অতিথিরা ঐতিহ্যবাহী পান্তা-মাছ ভাজা ও ভর্তা দিয়ে প্রাতভোজে অংশ নেন।
উল্লেখ্য, এ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিল দৈনিক বাংলার খবর, দৈনিক আজকের কণ্ঠস্বর, দৈনিক আমার একুশ, দৈনিক প্রবর্তন এবং দক্ষিণাঞ্চল প্রতিদিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট