1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয়-ইমরান খান সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ হবে-পেজেশকিয়ান উড়োজাহাজে পাশে বসা নারীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় গ্রেপ্তার ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন জাহাজ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ উদযাপন

৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাতে

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মাছের প্রজনন বৃদ্ধি নিশ্চিত করতে বঙ্গোপসাগরে ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। আজ মধ্যরাত থেকে আগামী ১১ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষেধাজ্ঞা চলাকালে উপকূলীয় ১৪টি জেলার ৬৭টি উপজেলা এবং চট্টগ্রাম মহানগরসহ মোট ৩ লাখ ১১ হাজার ৬২ জন জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল সহায়তা দেওয়া হবে।

মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী, ২০১৫ সাল থেকে প্রতিবছর নির্দিষ্ট সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়। শুরুতে এটি কেবল শিল্প পর্যায়ের ট্রলারের জন্য প্রযোজ্য থাকলেও ২০১৯ সাল থেকে সব ইঞ্জিনচালিত নৌযানকে এর আওতায় আনা হয়।

এর আগে ৬৫ দিনের নিষেধাজ্ঞা কার্যকর থাকলেও জেলেদের অসন্তোষ ও আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় গত বছর থেকে সময়সীমা কমিয়ে ৫৮ দিন করা হয়েছে, যা চলতি বছরও বহাল রয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালে সমুদ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি থাকবে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট