1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব পাইকগাছায় হাম-রুবেলা ভ্যাকসিন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শার্শার জিয়াখাল পুনঃখননের স্থান পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি তুরস্কে স্কুলে বন্দুক হামলায় নিহত ৯ বিচ্ছিন্ন লাখো মানুষ,দক্ষিণ লেবাননের শেষ সেতুটিও ধ্বংস করল রাজনৈতিক মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়-প্রধানমন্ত্রী ত্রিমুখী চ্যালেঞ্জে বিএনপি সরকার,রাজনৈতিক অস্থিরতা ও সংস্কার বিমুখতায় সংকটের পদধ্বনি দেশের শ্রেষ্ঠ সন্তানদের হাতে ‘স্বাধীনতা পুরস্কার’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

শার্শার জিয়াখাল পুনঃখননের স্থান পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে খনন করা উলাশী খাল পুনঃখননের জন্য আগামী ২৭ এপ্রিল যশোরের শার্শা আসছেন। তারই অংশ হিসেবে ওই এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ (এমপি)। এর আগে গত শনিবার (১১ এপ্রিল) দুপুর দুইটার দিকে জিয়াখালের খনন স্থান পরিদর্শন করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর একটার দিকে উলাশীর জিয়াখালের স্থান পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

এ সময় প্রতিমন্ত্রী মহাদয়ের সাথে ছিলেন যশোরের জেলা প্রশাসক (ডিসি) আশেক হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দরা জানান, জিয়ার খাল এলাকার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে খালটির পরিবেশ ও সৌন্দর্য বজায় রেখে এলাকাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে আগত অতিথিদের সামনে একটি ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপন করা যায়।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এলাকা বাসির উদ্দেশ্যে বলেন, আপনারা নিশ্চয় ইতোমধ্যে অবগত হয়েছেন শার্শার প্রতিটা মানুষের মনে উদ্বেগ ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালের ১ নভেম্বর উলাশীর এ খাল খনন করেছেন। যেখাল এখন আমরা দেখতে পাচ্ছি। বর্তমানে এখালটির কিছু অংশ দখল হয়েছে। ভরাট হয়ে গেছে। আগামী ২৭ এপ্রিল আমাদের প্রধানমন্ত্রী এখালটি আবার পুনঃখননের উদ্বোধন করবেন। সঠিক সময়ে এবং সূচারুরূপে কাজটি সম্পন্ন হয় সেদিকে আমরা খেয়াল রাখবো।এ খালের খনন কাজ সম্পন্ন হলে এলাকার মানুষ জলাবদ্ধতা থেকে রেহাই পাবে। কৃষকের কষ্টার্জিত ফসল আর পানিতে তলিয়ে নষ্ট হবেনা। এই এলাকার আরও অনেক ছোট ছোট খালগুলো ও খননের কাজ পর্যায়ক্রমে করা হবে বলে তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট