বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর উদ্বোধন অনুষ্ঠান শুক্রবার খুলনা বিভাগীয় স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য খেলাধুলা চর্চা অপরিহার্য। টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, উদারতা ও নেতৃত্বের গুণাবলি অর্জিত হয়। এ টুর্নামেন্ট থেকে বেরিয়ে আসবে এক ঝাঁক উদীয়মান খেলোয়াড়, যারা ক্রিকেটকে এগিয়ে নেবে সোনালী ভবিষ্যতের দিকে। তিনি আরও বলেন, লক্ষ্য থাকতে হবে যেন খেলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। আমাদের সততার অভাব নেই, কিন্তু পৃষ্ঠপোষকরা হারিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের পরিচিতি ক্রিকেট দিয়েই। খেলোয়াড়দের সুস্থ থাকতে হবে, নিয়ম-কানুনগুলো মানতে হবে এবং সকলকে সম্মান দিতে হবে। তাবেই আপনি সফল হতে পারবেন।
অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ মোস্তাক উদ্দীন, সাবেক ক্রীড়া শিক্ষক এ্যাডভোকেট মোল্লা আফুরুল ইসলাম, বিসিবির কোর্স মেহরাব হোসেন (অপি), বিকেএসপির কোর্স আছাফুল হক টুলটুল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হন। খুলনা বিভাগে ১০টি দল গঠন করা হয়েছে। উদ্বোধনী খেলায় বিকেএসপি বনাম রংপুর বিভাগ মোকাবেলা করে। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই অনুষ্ঠান পরিচালনা করে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন বিভাগে ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেটে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে খুলনা বিভাগীয় স্টেডিয়াম মাঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews